হযরত, মুফতি আব্দুল আউয়াল ফেরদাউস কাসেমী।
তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, গবেষক ও দাঈ। তিনি দীর্ঘদিন ধরে কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অভিজ্ঞতা
তিনি প্রায় ১০ বছরের অধিক সময় ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চরমোনাই কওমিয়া মাদ্রাসায় সিনিয়র শিক্ষক পদে নিয়োজিত রয়েছেন এবং আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী ফিকহসহ বিভিন্ন ইসলামী শাস্ত্র পাঠদানে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি তিনি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, ছাত্রদের চরিত্র গঠন এবং দ্বীনি নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি নিয়মিত জুমার খুতবা, ওয়াজ-নসিহত, ইসলামী সেমিনার ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কুরআন-সুন্নাহভিত্তিক আলোচনা উপস্থাপন করেন। এর পাশাপাশি তিনি সরকারি প্রচার মাধ্যম "বাংলাদেশ বেতার বরিশাল"এর একজন নিয়মিত ধর্মীয় আলোচক। তাঁর বক্তব্যের প্রধান বৈশিষ্ট্য হলো—সহজবোধ্য উপস্থাপনা, দলিলভিত্তিক আলোচনা এবং সমসাময়িক বাস্তবতার সঙ্গে ইসলামী শিক্ষার প্রাসঙ্গিক সংযোগ স্থাপন। বর্তমানে তিনি এই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মুসল্লিদের দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়া, ইসলামী মূল্যবোধসম্পন্ন একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখা এবং নতুন প্রজন্মকে দ্বীনের সঠিক জ্ঞান ও আমলের পথে পরিচালিত করা।
পূর্বের কর্মস্থল
- সিনিয়র মুহাদ্দিসঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা,মৌলভীবাজার।
- ইমাম ও খতিবঃ দর্জির মহল জামে মসজিদ, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
দক্ষতার বিষয়
শিক্ষাগত যোগ্যতা
- দাওরায়ে হাদিস: দারুল উলুম দেওবন্দ, ভারত।
- উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য (পিএইচডি ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ) : দারুল উলুম দেওবন্দ,ভারত।
- ইফতা (পিএইচডি ইন ইসলামিক ল): জামিয়া কাসেমিয়া মাদ্রাসা শাহী মোরাদাবাদ, উত্তর প্রদেশ, ভারত।